Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জচাতলাপুর স্থল শুল্ক স্টেশন পরিদর্শণে ভারতের ডেপুটি হাইকমিশনার শ্রী চন্দর শেখর

চাতলাপুর স্থল শুল্ক স্টেশন পরিদর্শণে ভারতের ডেপুটি হাইকমিশনার শ্রী চন্দর শেখর

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার শ্রী চন্দর শেখর। বৃহস্পতিবার দুপুরে ডেপুটি সীমান্তবর্তী চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শন শেষে এলসি স্টেশন ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

চাতলাপুর চেকপোস্টের অভিবাসন কর্মকর্তা উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনারের এ অভিবাসন কেন্দ্র পরিদর্শণের সত্যতা নিশ্চিত করেন।

এসময় চাতলাপুর স্থল শুল্ক স্টেশন এর রাজস্ব কর্মকর্তা মো: তারিফ মিয়া, কুলাউড়া থানার ওসি ওমর ফারুক, চাতলাপুর এলসি স্টেশন ব্যাবসায়ী সমিতির সভাপতি মুর্শেদুর রহমান সেজু, ব্যবসায়ী নেতা সলিল শেখর দত্ত, কাজী বদরুল ইসলাম, সাইফুর রহমান রিমন, আলম খান সুমন, মো: ফখরু উদ্দিন চৌধুরী প্রমুখ।

পরিদর্শনকালে চাতলাপুর অভিভাসন কেন্দ্রের জনবলসহ সুবিধা-অসুবিধার বিভিন্ন দিকযাচাই বাছাই এবং যাত্রীদের সেবার মান উন্নত করার জন্য দিক নির্দেশনা দেন। পরিদর্শন শেষে তিনি জুড়ী উপজেলার বটুলি স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শন করেন।

ব্যবসায়ীদের জন্য ভারতের বিজনেস ভিসা সহজ করার জন্য দাবি জানান ব্যবসায়ী প্রতিনিধিরা দাবি জানালে  ব্যবসায়ী ভিসা জটিলতা সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি সীমান্ত নিরাপত্তা এবং দু’দেশের সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এই পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments