Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাগোপালগঞ্জে এনসিপি’র ওপর হামলা, প্রতিবাদে জেলা জামায়াতের বিক্ষোভ

গোপালগঞ্জে এনসিপি’র ওপর হামলা, প্রতিবাদে জেলা জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে  এনসিপি নেতাদের ওপর ফ্যাসিস্ট ্আওয়ামীলীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার ( ১৭ জুলাই)  দুপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনাস্থ দেওয়ান আব্দুল বাছিত জামে মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে এম সাইফুর রহমান সড়ক অতিক্রম করে কুসুমবাগ মোড়ে সমাবেশে মিলিত হয়।

জেলা জামায়াতের সেক্রেটারী মো: ইয়ামীর আলী’র পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর প্রকৌশলী মো: সায়েদ আলী, মৌলভীবাজার পৌরসভা’র আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, ছাত্রশিবির মৌলভীবাজার শহর সভাপতি তারেক আজিজ ও জেলা সভাপতি নিজাম উদ্দিন।

সমাবেশে গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা জানিয়ে দোষিদের অতিসত্ত্বর চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান বক্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments