Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াকুলাউড়ায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন যারা

কুলাউড়ায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন যারা

কুলাউড়া প্রতিনিধি :  মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  বিএনপি, জামায়াতসহ মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত  সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন খান জানান, মনোনয়ন পত্র যারা দাখিল করেছেন তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী মো. শওকতুল ইসলাম শকু, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সায়েদ আলী, স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাছ খান, স্বতন্ত্র প্রার্থী মো. ফজলুল হক খান সাহেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল কুদ্দুস, জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুল মালিক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী এম. জিমিউর রহমান চৌধুরী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments