Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জকুলাউড়ার সীমান্ত এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে বিজিবি’র অধিনায়ক

কুলাউড়ার সীমান্ত এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে বিজিবি’র অধিনায়ক

কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্তবর্তী এলাকার শারদীয় দুর্গাপূজা শুরুর আগে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন ৪৬ বিজিবির (শ্রীমঙ্গল ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া। তিনি শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

৪৬ বিজিবির অধিনায়ক এলাকার বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদক ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির প্রস্তুতির কথা জানান তিনি।

সে সময় লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, শ্রীমঙ্গল ব্যাটালিয়নের দায়িত্বে থাকা সীমান্ত এলাকার (৮ কিলোমিটার) মধ্যে মোট ৭৯টি পূজামণ্ডপে বিজিবির ১২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরা যেনো নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে এবং সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে যাচ্ছে বিজিবির সদস্যরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments