Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াকুলাউড়াবাসী ছায়া এমপি হিসেবে আমাকে পাবেন- ডা. শফিকুর রহমান

কুলাউড়াবাসী ছায়া এমপি হিসেবে আমাকে পাবেন- ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদের নির্বাচন হবে বাংলাদেশকে বদলে দেয়ার নির্বাচন। এবারের ভোট হবে ২৪এর যোদ্ধাদের আকাঙ্খার ভোট। এই ভোটের সাথে গণভোট হ্যাঁ জয়যুক্ত হলে একটি পরিবর্তিত বাংলাদেশ আমরা পাবো। সারাদেশের মানুষ পরিবর্তন চায়। এই দেশে কোন দূর্নীতি হবে না। চাঁদাবাজ থাকবে না।
বাংলাদেশ জামায়াতের কেন্দ্রিয় আমীর ডা. শফিকুর রহমান শনিবার (৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নবীন চন্দ্র সরকারি হাই স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, প্রবাসীরা এদেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে প্রবাসী অধ্যুষিত এই সিলেট বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দর না হওয়ায় পশ্চিমা বিশ্বের সাথে যোগাযোগে ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা যদি সুযোগ পাই তাহলে সিলেট বিমানবন্দরকে পুর্নাঙ্গ আন্তর্জাতিকমানের বিমানবন্দরে রুপান্তরিত করবো। তাছাড়া প্রবাসে কোন রেমিটেন্স যোদ্ধা মারা গেলে তার লাশ রাষ্ট্রীয় দায়িত্বে দেশে আনা হবে। প্রয়োজনে প্রবাসী পরিবারের দায়িত্ব সরকার বহন করবে।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা এ দেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই। যুবকরাই ২৪এর আগস্টে আন্দোলন করে নতুন স্বাধীনতা এনে দিয়েছেন। ৫ আগস্টের আগে আমাদের সভা করার, বক্তব্য দেয়ার কোন সুযোগ ছিলো না। যুবকরাই আমাদের সেই সুযোগ করে দিয়েছে।
মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার ০২ কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইয়ামির আলীর সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন কেন্দ্রিয় জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রিয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, লেবার পার্টি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শাহ মাছুম ফারুকী, এনসিপি মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক উদ্দিন সুন্দর।

ডা. শফিকুর রহমান বলেন, নিঃস্বার্থ একটি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেশ বিদেশ থেকে অনেকেই আমাকে কুলাউড়া থেকে নির্বাচন করার অনুরোধ করেছেন। কিন্তু দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি দুইটি আসন থেকে নির্বাচন করতে পারিনা। তবে কুলাউড়ায় দাড়িপাল্লার প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলী নির্বাচিত হলে তিনি হবে এলাকার এমপি। তার সাথে ছায়া এমপি হিসেবে আমিও থাকবো। তাই আপনারা এই এলাকায় এক ভোটে দুই এমপি পাবেন।

তিনি আরও বলেন, এই জেলার চা শিল্পকে আধুনিকায়ন করে চা শ্রমিকদের জীবনমান উন্নত করার জন্য আমরা সার্বিক প্রচেষ্ঠা চালাবো।

সমাবেশের শেষে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান মৌলভীবাজার ০১ (বড়লেখা- জুড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম ও মৌলভীবাজার -০২ (কুলাউড়া) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে দলীয় প্রতিক হাতে দিয়ে পরিচয় করিয়ে দেন এবং জামায়াতের প্রার্থীদ্বয়কে বিজয়ী করার আহবান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments