Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াকুলাউড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে বাচ্চু সভাপতি ও সজল সম্পাদক নির্বাচিত

কুলাউড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে বাচ্চু সভাপতি ও সজল সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল-২০২৫ শনিবার (১৩ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে।

শনিবার কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার রেদোয়ান খান। এসময় ভোটের সার্বিক  কার্যক্রম পর্যবেক্ষণের জন্য উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এম.পি এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো: জয়নাল আবেদীন বাচ্চু ও মো: শওকতুল ইসলাম শকু।  মোট  ৯৩৫ ভোটারের মধ্যে ৪৯৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মো: জয়নাল আবেদীন বাচ্চু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকতুল ইসলাম শকু পেয়েছেন ৪২৫ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল জলিল জামাল। তিনি পেয়েছেন ৩৬০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান মনির পান ৩৪৮ ভোট, মো: জয়নুল ইসলাম জুনেদ (৩৮ ভোট) ও অপর প্রার্থী মো: বদরুল হোসেন খান পান (১৭২ ভোট)।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বদরুজ্জামান সজল, তিনি  পেয়েছেন ৩৯২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম আহমদ চৌধুরী পান ৩২৯ ভোট এবং সুফিয়ান আহমদ পান ১৯৯ ভোট।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪১৮ ভোট পেয়ে কমর উদ্দিন আহমদ কমরু নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মইনুল হক বকুল পেয়েছেন ৩৩৮ ভোট, মো: সরওয়ার আলম বেলাল ১৬১ ও দেলোয়ার হোসেন ২১৫ ভোট পেয়েছেন।

আর সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মুক্তাদির মনু। তিনি ৩২৮ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী সিপার আহমদ পান ২৫৩ ভোট এবং দেলোয়ার হোসেন পান ২১৫ ভোট অপর প্রার্থী মো: নুরুল ইসলাম ইমন পান ৭৭ ভোট ও মঈন উদ্দিন স্বপন পান ৪০ ভোট।

প্রধান নির্বাচন কমিশনার রেদোয়ান খান জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ কাউন্সিল সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীরা দলকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে অঙ্গীকার ব্যক্ত করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments