কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলায় ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে পুলিশ কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমদুদ হোসেনকে গ্রেপ্তার করেছে।
১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টায় তার বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন পরিষদের সকল মেম্বারদের নিয়ে উনার বাড়িতে একটি বৈঠক করছিলেন। সেই সময় সাদা পোশাকধারী একদল পুলিশ তাকে গ্রেফতার করে ।
কুলাউড়া থানার ও.সি. মো. মনিরুজ্জামান মোল্যা জানান, ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেনের বিরুদ্ধে গত বছরের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনি এজাহার নামীয় আসামি ছিলেন।


