Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াকাতারে প্রাণ হারালেন ছকাপনের লিটন

কাতারে প্রাণ হারালেন ছকাপনের লিটন

কুলাউড়া প্রতিনিধি : কাতারে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ছকাপনে এক প্রবাসী নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) কাতারের স্থানীয় সময় বিকাল ৪টার দিকে একটি বিল্ডিং কনস্ট্রাকশন সাইটে কাজ করার সময় অসাবধানতাবশত চারতলা ভবন থেকে নিচে পড়ে যান ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

নিহত প্রবাসীর নাম লিটন দাস (২৩) কুলাউড়া উপজেলার ছকাপন এলাকার বাসিন্দা নান্টু দাসের ছেলে।

লিটন দাসের বন্ধু জামিল আহমেদ  জানান, কাজের সময় হঠাৎ মাথা ঘুরে চারতলা ভবন থেকে নিচে পড়ে যান লিটন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে বাঁচানোর জন্য হাসপাতালে নেয়ার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান। লিটনের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লিটন দাস পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলো।  তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments