Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জকমলগঞ্জে র‌্যাবের অভিযানে ২টি এয়ারগান ও ১১০টি এয়ারগানের গুলি উদ্ধার

কমলগঞ্জে র‌্যাবের অভিযানে ২টি এয়ারগান ও ১১০টি এয়ারগানের গুলি উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি অভিযানে গত শুক্রবার ( ১৯ ডিসেম্বর) রাত সোয়া ১ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পূর্ব জালালপুর এলাকায় রাস্তার পাশে আকাশমনি গাছ বাগানের ভিতরে পরিত্যক্ত অবস্থায় ২টি এয়ারগান এবং ১১০টি এয়ারগানের গুলি উদ্ধার করেছে। উদ্ধারকৃত এয়ারগান ও গুলি নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে র‌্যাবের ধারণা।
পরে উদ্ধারকৃত আলামতসমূহ জিডি করে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাানিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments