Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জকমলগঞ্জে বিএনপি’র আরো ৫ নেতাকে অব্যাহতি

কমলগঞ্জে বিএনপি’র আরো ৫ নেতাকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে-অব্যাহতি

কমলগঞ্জ প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজার-৪ আসনের কমলগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপি’র আরো ৪ জন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) রাতে মৌলভীবাজার জেলা বিএনপি’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতি পাওয়া নেতারা হলেন, কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলম পারভেজ চৌধুরী সোহেল, ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, শফিকুর রহমান, আব্দুস শহীদ ও হাজী নোমান আহমদ।
জানা গেছে, মৌলবীবাজার-৪ আসনে জেলা বিএনপির সাবেক সদস্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মহসিন মিয়া মধু ফুটবল মার্কা নিয়ে মাঠে নিবাচর্নী প্রচারনা চালাচ্ছেন। এখানে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী মাঠে প্রচারনা চালাচ্ছেন। সম্প্রতি মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) কমলগঞ্জের একাধিক নেতা ধানের র্শীষের বিপক্ষে মাঠে কাজ করছেন এমন অভিযোগ জেলা বিএনপিতে দাখিল করেন।
তাঁর অভিযোগের প্রেক্ষিতে কমলগঞ্জ উপজেলা বিএনপির উপরোক্ত ৫জনকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্টদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ২৬ জানুয়ারী মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্টদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এছাড়া অব্যাহতি পাওয়া ব্যক্তিদের সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও গত ১৯ জানুয়ারী কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়কসহ ৫ নেতাকে একই অভিযোগে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments