Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জকমলগঞ্জে গাড়ীর কাগজ চেকিং করতে গিয়ে বের হল ৭ হাজার পিস নিষিদ্ধ...

কমলগঞ্জে গাড়ীর কাগজ চেকিং করতে গিয়ে বের হল ৭ হাজার পিস নিষিদ্ধ নাসির বিড়ি!

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৭ হাজার পিস অবৈধ নাসির বিড়িসহ মাহি আহমেদ (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার রহিমপুর ইউনিয়নের বাবুরবাজার এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালীন সময়ে তাকে আটক করা হয়। আটক ওই কিশোর উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়কুট গ্রামের জামাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চলমান পুলিশ সপ্তাহ উপলক্ষে কমলগঞ্জ থানা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বাবুরবাজার এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। বিকাল থেকে ওই এলাকায় পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ অভিযান চলছিল। এসময় সেই সড়ক দিয়ে যাওয়ার সময় মাহি আহমেদের মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করতে থামানো হলে, তার আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তার সাথে থাকা স্কুল ব্যাগ ও বাজার ব্যাগ তল্লাশি করে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৭ হাজার পিস নাসির বিড়ি উদ্ধার করে তাকে আটক করা হয়।
এছাড়াও চেকপোস্ট বসিয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন বিহীন ৯টি মোটর সাইকেল ও ২টি সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়েছে।
পুলিশ সপ্তাহ উপলক্ষে দুই দিনের অভিযানে ২৫ টি মোটরসাইকেল  ও ৫ টি সিএনজিচালিত অটোরিকশা আটক করে মামলা দেয়া হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আওয়াল বলেন, ‘অবৈধ পণ্য চোরাচালান রোধ এবং ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন বিহীন গাড়ি ও চালকদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান পরিচালিত হচ্ছে। আটক কিশোরের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments