ডেক্স রিপোর্ট : ঢাকায় আগামী ৮ নভেম্বর শুরু হচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ ২০২৫। এই মহাদেশীয় আসরকে সামনে রেখে বৃহস্পতিবার ১৬ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।
দলে আছেন দেশের দুই অভিজ্ঞ আর্চার অলিম্পিয়ান সাগর ইসলাম ও ইতি খাতুন। তাঁদের সঙ্গে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন তরুণ আর্চারও।
দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ। সহকারী কোচ হিসেবে থাকছে মোহাম্মদ নুরে আলম, মোহাম্মদ হাসান ও রিমা আক্তার। দলের ম্যানেজার হিসেবে দায়িত্বে রয়েছেন উইং কমান্ডার মোহাম্মদ একরামুল আলম।
ফেডারেশনের কর্তারা জানান, নিজ দেশের মাটিতে আয়োজিত এ প্রতিযোগিতায় ভালো ফলাফল করতে কঠোর প্রস্তুতি নিয়েছে দল।


