ডেক্স রিপোর্ট : বিশ্ববাজারে স্বর্ণের দামে দরপতন শুরু। সোমবার বিশ্ববাজারে স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি কমেছে। মঙ্গলবার দিনের শুরুতে নিউ ইয়র্কের বাজারে স্বর্ণের দাম শূন্য দশমিক ৩৩ শতাংশ কমেছে। দাম আউন্সপ্রতি ৩ হাজার ৯৯০ ডলার।
গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, সব মিলিয়ে গত এক সপ্তাহে সোনার দাম ৮ শতাংশের কমেছে। ২০১৩ সালের পর আর কোনো সপ্তাহে স্বর্ণের দাম এতটা কমেনি। ফলে চলতি বছর যেভাবে সোনার দামের ঊর্ধ্বগতি শুরু হয়েছিল, বছরের শেষভাগে সেই ধারায় ছেদ পড়েছে।
চলতি বছর বিশ্ববাজারে সোনার দাম ৬০ শতাংশ পর্যন্ত বেড়েছিল। ভূরাজনৈতিক উত্তেজনা, ফেডারেল রিজার্ভের নীতি সুদহার কমানোর সম্ভাবনা ও মার্কিন ডলারের পতনের পরিপ্রেক্ষিতে বিনিয়োগের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সোনার কদর বেড়ে যায়।
বিশ্ববাজারে সোনার দামের ওঠানামার ওপর ভর করে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো–কমানো হয়। ২২ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে।
খবর ইকোনমিক টাইমস


