Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াআসন্ন নির্বাচন আগামী শত বছরের বাংলাদেশের গতিপথ নির্ধারণ করবে- ডি.সি

আসন্ন নির্বাচন আগামী শত বছরের বাংলাদেশের গতিপথ নির্ধারণ করবে- ডি.সি

কুলাউড়া প্রতিনিধি: আসন্ন জাতীয় নির্বাচন যদি নিরপেক্ষ ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে না পারি তাহলে জুলাই আন্দোলনে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের আত্মা শান্তি পাবেনা। এটা বিগত নির্বাচনগুলোর মতো নয়, কারণ এখানে গণভোটের বিষয় আছে। গণভোট ও আসন্ন নির্বাচনের যে ভোট আগামী শত বছরের  বাংলাদেশ কোন দিকে যাবে তার গতিপথ নির্ধারণ করে দিবে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে কুলাউড়া উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলার সুধীসমাজের প্রতিনিধি ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এসব কথা বলেন।

তিনি বলেন, এবারের নির্বাচনে তরুণ সমাজের ইচ্ছা ও পরিকল্পনা বাস্তবায়ন হবে যদি আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য মৌলভীবাজারের জেলা প্রশাসন ও  সকল উপজেলা প্রশাসনের কর্মকর্তারা শতভাগ সৎ থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারলে প্রশাসনের সার্থকতা, এজন্য সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

কুলাউড়াসহ পর্যটন জেলা মৌলভীবাজারে পর্যটকদের জন্য অনকূল পরিবেশ তৈরি করতে হাকালুকি হাওর, কালাপাহাড়, পর্যটন কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় আবাসন তৈরিসহ ওয়াচ টাওয়ার নির্মাণের আশ্বাস প্রদান করেন তিনি। কুলাউড়া শহরের যানজট নিরসনে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন ডি.সি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাকির হোসেন,  ওসি মো: ওমর ফারুক, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, উপজেলা জামায়াতের  সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির প্রমুখ।

সভায় বক্তারা কুলাউড়ার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন জেলা প্রশাসকের কাছে। জেলা প্রশাসক  সকল সমস্যা ও দাবি পূরণে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের উচ্চপর্যায়ে প্রস্তাবনা পাঠানোর আশ্বাস দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments