Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাআগামী জাতীয় নির্বাচন এ জাতিকে শত বছরের পথ দেখাবে- ডি.সি

আগামী জাতীয় নির্বাচন এ জাতিকে শত বছরের পথ দেখাবে- ডি.সি

শ্রীমঙ্গল প্রতিনিধি: পর্যটন সমৃদ্ধ জেলা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভা সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন, ইতিমধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আমাদের সাথে কথা বলেছে। তিনি এমন একটি নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবছেন, যে নির্বাচন এ জাতিকে শত বছরের পথ দেখাবে, আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধি। এ সময় বক্তারা শ্রীমঙ্গলের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন জেলা প্রশাসকের কাছে।

তিনি আরো বলেন, আমি এই জেলায় নতুন যোগদান করেছি, আপনাদের সাথে নিয়ে এখানকার যানজট নিরসন, মাদক বিরুদ্ধে, পর্যটনের বিকাশ, অবকাঠামো উন্নয়ন এবং সম্প্রীতি শক্তিশালীসহ বিভিন্ন বিষয়ে একসাথে কাজ করব। এছাড়া তিনি প্রশাসনকে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments