Wednesday, October 21, 2026
Homeদুর্ঘটনাঅল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপির দুই এমপি প্রার্থী

অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপির দুই এমপি প্রার্থী

ডেক্স রিপোর্ট : পাবনায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও পাবনা-৫ (সদর) আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এতে দুজনই মারাত্মক আহত হয়েছেন। তারা পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা জেলার আটঘরিয়া উপজেলার ঘাটপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে ।

এলাকাবাসী জানান, হাবিবুর রহমান হাবিব ও শামসুর রহমান শিমুল বিশ্বাস অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

নির্বাচনী প্রচারে অংশ নেওয়া হাবিবুর রহমান হাবিবের ভাই বিপুল হোসেন বুদু জানান, শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নেওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। আটঘরিয়ায় তাদের বহনকারী প্রাইভেটকারটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে আঘাত করলে মুহূর্তের মধ্যেই সেটি দুমড়েমুচড়ে যায়।

এতে শামসুর রহমান শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব মারাত্মক আহত হয়েছেন। তবে প্রাইভেটকারের ড্রাইভার ও শিমুল বিশ্বাসের পিএস এনামুলের অবস্থা গুরুতর। পরে আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়েছে ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments