Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জঅবৈধ বালু উত্তোলনের দায়ে একজনের কারাদন্ড

অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনের কারাদন্ড

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানসহ ৪টি ট্রাক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত সাড়ে ৮ টায় রানীরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

জানা যায়, রানীর বাজার সংলগ্ন ধলাই নদীর এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ট্রাকের চালকসহ ১৫ জনকে আটক করা হলেও ১৪ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী মালিক মিয়া (৪৪) অপরাধ স্বীকার করায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ বালু পরিবহনের কাজে নিয়োজিত ৪টি ট্রাক জব্দ করা হয়। অভিযান চলাকালে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে আদালতকে আইনগত সহযোগিতা প্রদান করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সরকারি আইন অমান্য কারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments