আলী হায়দার সোহেল : ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (ডুয়েট) ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে কুলাউড়ার মেধাবী শিক্ষার্থী আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে প্রকাশিত ফলাফলে এ বিষয়টি জানা গেছে । রাজ্জাক কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের রাউৎগাঁও উত্তর গ্রামের বাসিন্দা। তিনি ডুয়েটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ার সুযোগ লাভ করেছে।
জানা গেছে, বরমচালের উত্তরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবনের শুরু করেন রাজ্জাক। শিক্ষাজীবনের প্রতিটি স্তরে কৃতিত্বের স্বাক্ষর রাখেন সে।
ডুয়েটে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রাজ্জাক বলেন, এ অর্জনের কৃতিত্ব আমার মা-বাবা, ভাই-বোন ও বন্ধুদের। ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই রাজ্জাক। সে সবার দোয়া কামনা করে।


