নিজস্ব প্রতিবেদক : কুলাউড়ায় স্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন আশিক মিয়া (৩০)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার টিলাগাঁও রেলওয়ে স্টেশনের পাশে রবিরবাজার-টিলাগাঁও লেভেল ক্রসিংয়ে ঘটনাটি ঘটে।
নিহত আশিক উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর বাখরনগর গ্রামের মখলিছ মিয়ার ছেলে। ঘটনার আগে ফেসবুকে আশিকের একটি ভিডিও বার্তা ভাইরাল হয়। ভিডিওতে তিনি অভিযোগ করেন- স্ত্রীর ‘অত্যাচারে অতিষ্ঠ’ হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার জানান, কুলাউড়া ও লংলা স্টেশনের মধ্যবর্তীি একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান আশিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।


