Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জসাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিবাদ সভা

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিবাদ সভা

রিপন আহমদ : গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অস্ত্রধারী দুর্বৃত্তদের এলোপাতাড়ি হামলায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রির্পোটার আসাদুজ্জামান তুহিন খুনসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যাগে চৌমোহনা চত্বরে সর্বস্থরের সাংবাদিকসহ নানা পেশার মানুষের অংশ গ্রহনে প্রতিবাদ সভা শনিবার ৯ আগষ্ট দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী (নয়া বঙ্গবাজার) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ (আমাদের কন্ঠ) ও চিনু রঞ্জন তালুকদার (গণমুক্তি) এর যৌথ সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- মৌলভীবাজার পৌর বিএনপি আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনোয়ার আহমেদ রহমান, মৌলভীবাজার এনসিপি যুগ্ম সমন্ময়কারী এহসান জাকারিয়া, শ্রীমঙ্গল প্রেসক্লাব এর কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (বঙ্গজননী),তাওহীদ ইসলাম দাবা একাডেমীর প্রতিষ্টাতা ও পরিচালক তাওহীদ ইসলাম, মঈনুল হক (সংবাদ সারাদেশ) প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দুরুদ আহমেদ (দীপ্ত নিউজ), জেলা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মো: জাফর ইকবাল, আব্দুল্লাহ আহমদ (পাতাকুড়ি দেশ), মনজু বিজয় চৌধুরী (জনবানী), রিপন আহমদ-১ (আলোকিত বাংলাদেশ), রিপন আহমদ-২ (বাংলাদেশ সমাচার), রিপন আহমদ-৩ (চ্যানেল এস), (আব্দুল মুকিত ইমরাজ (জনতার দলিল), বিকাশ দাশ (মোহনা টিভি), খালেদ আহমদ সামির (স্বাধীন বাংলা টিভি), বিজয় সাহা (একুশের সংবাদ), জাহেদুল ইসলাম পাপ্পু, (কুলাউড়া ডাক), নাসরিন প্রিয়া (এনআর মিডিয়া) শাহ মোঃ ফজলুর রহমান (আলোকিত সকাল), জুয়েল আহমদ (জে.আর.মিডিয়া), শায়েক আহমদ (ঘোষনা), মহসিন আহমদ (গণমুক্তি), এমরান হোসেন (সংবাদ প্রতিদিন), সাংবাদিক সাকিব আহমদ, সাদিকুর রহমান সাব্বির ( র্দুণীতি তালাশ নিউজ টিভি), জুনেদ আহমদ (সিলেটি চ্যানেল), রকিবুল ইসলাম রকি ( (প্রতিদিনের কাগজ) প্রমুখ।

সভায় বক্তারা বলেন- সারাদেশে সাংবাদিক খুন ও নির্যাতনের শিকার হচ্ছে। গত ৭ আগষ্ট বৃহস্পতিবার এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয় আসাদুজ্জামান তুহিনকে। অপরদিকে, অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের ভিডিও ধারণ করতে গিয়ে নগরীর সাহাপাড়া এলাকায় হামলার শিকার হন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রিপোর্টার আনোয়ার হোসেন। পাশেই পুলিশ সদস্যদের দেখা গেলেও তাৎক্ষণিকভাবে তারা এগিয়ে আসেনি। গুরুতর আহত অবস্থায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, আবার গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়েও আতঙ্ক বিরাজ করছে। বক্তারা মৌলভীবাজার শমসেরনগর রোডে বিশিষ্ট ব্যবসায়ী রুবেল হত্যার প্রতিবাদ জানান এবং আসামীকে গ্রেফতার করার দাবী জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments