রিয়াজুল ইসলাম : কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যূত্থান দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচকরা বলেন, জুলাই গণঅভ্যূত্থান দিবসের মুল বিষয় হচ্ছে বাক স্বাধীনতা, সবার অংশগ্রহনে রাষ্ট্র পরিচালনা এবং সুশাসন প্রতিষ্টা। জুলাই অভ্যূত্থান যাতে কোন কারণে ব্যর্থতায় রূপ না নেয় সেজন্য জুলাই যোদ্ধাদের সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: জাকির হোসেন, কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খান, কুলাউড়া উপজেলা জামায়াতের আমির আব্দুল মুন্তাজিম, পৌর জামায়াতের নায়েবে আমির মো: জাকির হোসেন, সংবাদকর্মী আজিজুল ইসলাম, নাজমুল বারী সোহেল, ইমন আহমদ, শামীম আহমদ, রুহিন হোসাইন প্রমুখ।


