রিয়াজুল ইসলাম : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর গ্রামে রেললাইনের পাশে একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ আগস্ট) সকালে স্থানীয় লোকজন মৃতদেহটি দেখতে পেয়ে কুলাউড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, ওই কিশোরের ডান হাত পক্ষাঘাতগ্রস্ত ছিল এবং মরদেহ উদ্ধারের সময় তার পরনের প্যান্ট খোলা অবস্থায় ছিল। পুলিশের প্রাথমিক ধারণা সে হয়তো ডোবার পাশে মলত্যাগ করার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এখনও তার পরিচয় শনাক্ত হয়নি। শনাক্তকরণে পুলিশ কাজ করছে।


