Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাকুলাউড়ায় ফাসিষ্টদের সুবিধাভোগী নিয়ে গঠিত বিএনপির ওয়ার্ড কমিটি বাতিল

কুলাউড়ায় ফাসিষ্টদের সুবিধাভোগী নিয়ে গঠিত বিএনপির ওয়ার্ড কমিটি বাতিল

রিয়াজুল ইসলাম :  কুলাউড়া উপজেলার বরমচালে বিএনপির একটি ৮ নং ওয়ার্ড কমিটিতে পতিত ফাসিষ্ট সরকারের সুবিধাভোগী ও কিছু বিতর্কিত ব্যক্তিদের অর্ন্তভুক্ত করে বিনা কাউন্সিলে কমিটি গঠনের অভিযোগে সেই কমিটি বাতিল করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। রোববার (২৭ জুলাই) বির্তকিত ওই ওয়ার্ড কমিটি বাতিলের সিদ্ধান্তের কথা  নিশ্চিত করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট ফয়জুল করীম ময়ুন।

তিনি বলেন, কুলাউড়ার বরমচাল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কমিটিতে ত্যাগী বিএনপির নেতাকর্মীরা বাদ দিয়ে কোন কাউন্সিল ছাড়া কমিটি গঠিত হওয়ায় বিএনপি’র নিবেদিত নেতাকর্মীরা জেলা ও উপজেলা বিএনপির নিকট লিখিত আবেদন করে হস্তক্ষেপ কামনা করেছিলেন। দলের বৃহত্তর স্বার্থে এবং দলের দুর্দিনের সকলকে নিয়ে দলকে এগিয়ে নিতে চাই। কোন ধরনের প্রশ্ন যেনো না থাকে এবং দলের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে বরমচালের ৮ নং ওয়ার্ড কমিটি পুনরায় গঠনের জন্য পূর্বের কমিটি বাতিল করেছি।

উপজেলা বিএনপির সিনিয়ির যুগ্ন আহবায়ক বদরুল হোসেন খান, বিএনপি নেতা জুনেদ আহমদ, বরমচাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোক্তাদির মুক্তার, ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল জহুর ডেন, যুগ্ম আহবায়ক তোফায়েল আহমদ জমশেদকে আগামী ৪ দিনের মধ্যে উক্ত কমিটি গঠনের জন্য দায়িত্ব দিয়েছি।

বরমচাল ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য সাখাওয়াত খান বলেন, ৮ নং ওয়ার্ড কমিটি কাউন্সিল ছাড়াই বিতর্কিত ব্যক্তিকে সভাপতি করে ঘোষনা করা হয়। এতে বিক্ষোভে ফেটে পড়েন ওয়ার্ডের বিএনপির নিবেদিত ও দুর্দিনে বিএনপির যারা হাল ধরেছিলেন সেই নেতাকর্মীরা। তারা মানব বন্ধন করেছেন, উপজেলা, জেলা ও কেন্দ্র বিএনপির নিকট লিখিত আবেদন করে প্রতিকার চেয়েছিলেন। অবশেষে বিতর্কিত কমিটি বাতিল করেছেন জেলা বিএনপি।

কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান বলেন, বিভিন্ন অভিযোগ আসায় বরমচালের ৮ ও ২ নং ওয়ার্ড ও কাদিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কমিটি বাতিল করে পুনরায় নতুন করে কমিটি গঠনের সিদ্বান্ত নেয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments