Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াকুলাউড়ায় এবার ২২৬টি মণ্ডপে হবে দুর্গাপূজা : নেয়া হচ্ছে কঠোর নিরাপত্তা

কুলাউড়ায় এবার ২২৬টি মণ্ডপে হবে দুর্গাপূজা : নেয়া হচ্ছে কঠোর নিরাপত্তা

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বুধবার (৭ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল কুমার দাশ, কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব-১ এস এম জামান মতিন, রাজনৈতিক সচিব-২ রেদোয়ান খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুনতাজিম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, চেয়ারম্যান আজিজুর রহমান মনির, পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অরুনাভ দে, সাধারণ সম্পাদক অজয় দাস, সাবেক সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বিধান দেব, সদস্য সচিব গৌরাঙ্গ দেব, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আব্দুল মুহিত বাবলুসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।

তিনি শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। এ বছর কুলাউড়ায় সার্বজনীন ও ব্যক্তিগত উদ্যোগে মোট ২২৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments