রিয়াজুল ইসলাম: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুলাউড়া দপ্তর আয়োজিত বিদায়ী ও যোগদান অনুষ্টান শনিবার অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া দপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহাদত হোসেন। বিদায়ী সহকারী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস ও পিয়াস দাস, ও উপ -সহকারী আমজাদ হোসেন। নতুন যোগ দান করেন সহকারী প্রকৌশলী সুমন প্রমানিক জয় আজ যারা আমাদের প্রতিষ্ঠানে নতুন দায়িত্ব নিয়ে আসছেন, তাঁদের জানাই আন্তরিক স্বাগত জানাই।
আমরা আশা করি, আপনাদের অভিজ্ঞতা, দক্ষতা ও সুন্দর নেতৃত্বে আমাদের প্রতিষ্ঠান আরও সমৃদ্ধ হবে। আমরা সবাই আপনাদের সঙ্গে আন্তরিকভাবে কাজ করতে চাই এবং ভবিষ্যতের পথচলায় আপনাদের সহযোগিতা কামনা করি। পরিশেষে, বিদায়ী কর্মকর্তাদের উদ্দেশে বলতে চাই—আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-শান্তি এবং কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। নতুন কর্মস্থল ও নতুন দায়িত্ব আপনাদের জীবনে আরও সম্মান, আনন্দ ও সাফল্য বয়ে আনুক—এই আমাদের আন্তরিক প্রার্থনা। আর নবাগত কর্মকর্তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের আগমনে আমাদের কর্মপরিবেশ আরও সুন্দর ও প্রাণবন্ত হয়ে উঠুক—এই প্রত্যাশা করি। আপনাদের বিদায় নয়, বরং নতুন পথচলার শুভকামনা জানাই।


