Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলা১৮ ফুট লম্বা অজগর উদ্ধার

১৮ ফুট লম্বা অজগর উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে লোকালয়ে ঢুকে পড়া প্রায় ১৮ ফুট দীর্ঘ একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল শহরতলীর ৫ নম্বর পুল এলাকার বন্ধন কমিউনিটি সেন্টারের পাশ থেকে উদ্ধার করা হয়। পরে সাপটিকে নিরাপদে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, শ্রীমঙ্গল শহরতলীর ৫ নম্বর পুল এলাকার বন্ধন কমিউনিটি সেন্টারের পাশের সড়কে স্থানীয় বাসিন্দা ওয়াশিম মিয়া চলাচলের সময় অজগর সাপটি দেখতে পান। হঠাৎ এত বড় একটি সাপ লোকালয়ে চলে আসায় দ্রুত খবরটি ছড়িয়ে পড়ে এবং এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত কিছু মানুষ আতঙ্কিত হয়ে সাপটিকে আঘাত বা হত্যার চেষ্টা করেন।

খবর পেয়ে স্থানীয় সচেতন ব্যক্তিরা দ্রুত এগিয়ে আসেন এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, রাজদীপ দেব দীপ ও বাবুল রবিদাসকে খবর দেন। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের নিবৃত করেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারকারী দলের সদস্যরা জানান, উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট এবং এর ওজন আনুমানিক ৩০ থেকে ৩৫ কেজি। সাপটিকে প্রাথমিক পরিচর্যার পর বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে, যা পরবর্তীতে নিরাপদ বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments