Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়া৬ লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেটসহ আটক ১

৬ লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেটসহ আটক ১

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) ভোররাতে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) দায়িত্বপূর্ণ কুলাউড়া উপজেলার মুরইছড়া ও দত্তগ্রাম সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিজিবির টহল দল ৩ হাজার ৩৮৪ প্যাকেট অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করতে সক্ষম হয়। একই সঙ্গে একজন চোরাকারবারিকেও আটক করা হয়েছে। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments