মৌলভীবাজার প্রতিনিধি : পরিবারের স্বপ্ন পূরণ করতে প্রবাসে গিয়েছিলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রুবেল আহমদ(২৩)। প্রতিদিনের মতোই কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে শেষ যাত্রা। সৌদি আরবে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী তরুণ।
বুধবার (৪ মার্চ) রাতে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। নিহত রুবেল আহমদ মৌলভীবাজারের কুলাউড়া ইউনিয়নের নাজিরের চক এলাকার মৃত রইছ আলীর একমাত্র ছেলে।
জানা যায়, সৌদি আরবের নাজরান ইয়াদামা আজিজিয়া সড়কে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রুবেল আহমদের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, রুবেল দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। নিহত রুবেল পরিবারের একমাত্র ছেলে এবং একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রবাসী রুবেল
RELATED ARTICLES


