কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের পাশে জিয়াখাল এর কাছে সংযুক্ত ছড়াখাল খননের কাজের বৃহস্পতিবার শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য শওকতুল ইসলাম। এই খাল খননে এলাকার বাসিন্দা তাদের কৃষিকাজে সেচ সুবিধা দিতে পারবে পাশের ৫/৭ গ্রামের মানুষ। একি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চিলারকান্দি গ্রামের আরেকটি রাস্তার শুভ উদ্বোধন করেন এমপি।
ভুকশিমইল ইউনিয়ন বিএনপি সভাপতি ময়দুল হোসেন আব্দুল হাই এর সভাপতিত্বে দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মহি উদ্দিন উপজেলা নিবার্হী অফিসার কুলাউড়া, বিশেষ অতিথি- বদরুজ্জামান সজল সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, বিশেষ অতিথি আজিজুর রহমান মনির, চেয়ারম্যান ২নং ভুকশিমইল ইউনিয়ন,বিশেষ অতিথি সায়েদ আহমেদ, সাধারণ সম্পাদক ভুকশিমইল ইউনিয়ন, বিশেষ অতিথি হোসেন খান সাংগঠনিক সম্পাদক ভুকশিমইল ইউনিয়ন, খয়ের আহমেদ সেচ্ছাসেবক সম্পাদক ভুকশিমইল ইউনিয়ন, আরো উপস্থিত ছিলেন বি এনপি নেতা ছমছুউদ্দিন রহিম ,মুমিন, করিম প্রমুখ।
উল্লেখ্য, চিলারকান্দি যাওয়ার ১ কিলো মিটার রাস্তাটি এক কোটি ৪৪ লাখ টাকার প্রকল্প ছিলো।


