Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাবসতঘরের ছাদ থেকে অজগর সাপ উদ্ধার

বসতঘরের ছাদ থেকে অজগর সাপ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর একটি বসতঘরের ছাদ থেকে প্রায় ১০ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ৫নং পুলসংলগ্ন ‘মজিদ মঞ্জিল’ নামে একটি বসতঘরের ছাদ থেকে অজগর উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, বাড়ির সদস্যরা সকালে ছাদে উঠলে হঠাৎ বিশাল আকৃতির একটি অজগর দেখতে পান। সাপটি দেখে তারা আতঙ্কিত হয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যান। তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। এ সময় কেউ কেউ সাপটিকে মারার উদ্যোগ নেয়। এরপর এলাকার এক ব্যক্তি মুঠোফোনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খবর দেন। পরে সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল উদ্ধার করেন।
তিনি লোকজনের উদ্দেশ্যে বলেন, বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বা ক্ষতি না করে দ্রুত বন বিভাগ কিংবা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন খবর দিবেন। উদ্ধার হওয়া অজগরটির আনুমানিক ওজন প্রায় ১৫ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, ‘বসতঘরের সিলিংয়ে অজগর সাপটি মাথা নেড়ে এদিক সেদিক নড়াচড়া করছে। এতে পুরো বাড়ির লোকজন ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। এ অঞ্চলের পাহাড়-টিলায় খাদ্য সংকট দেখা দিয়েছে। এতে বন্যপ্রাণীগুলো খুব প্রতিনিয়ত লোকালয়ে চলে আসছে। অন্তত কয়েক শতাধিক বন্যপ্রাণী লোকালয়ে ধরা পড়েছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments