Wednesday, October 21, 2026
Homeঅন্যান্যঅপরাধসিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত অপর চাচাতো ভাই

সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত অপর চাচাতো ভাই

সিলেট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার বড় চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন মুক্তাপুর গ্রামের আবুল হারিছের ছেলে। অভিযুক্ত লোকমান আহমদ (২৫) জয়নাল আহমদের ছেলে।

জানা যায়, আজ সকালে ইসমাইল হোসেন তাঁর বসতঘরের পেছনে মাটি ভরাটের কাজ করছিলেন। এ সময় একই বাড়ির লোকমানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে লোকমান ও তাঁর সহযোগীরা ইসমাইল হোসেনকে ছুরিকাঘাত করেন। এতে ইসমাইল হোসেন ও তাঁর মা গুরুতর আহত হন।

পরে স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ইসমাইল হোসেনের অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে গেছেন। তাঁদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments