রিয়াজুল ইসলাম : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। তাই উক্ত নিবার্চনে ভোট গ্রহন কার্য সুষ্টুভাবে পরিচালনার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুলাউড়া উপজেলা দপ্তরের আওতাধীন এলাকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সচল রাখার স্বার্থে সকল ফিডারে ডালপালা কাটা ও ভোট সেন্টার কেন্দ্র গুলো নিয়মিত পরিদর্শন করছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুলাউড়া উপজেলা দপ্তরের নিবার্হী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন। তিনি রোববার (১ ফেব্রুয়ারি) কুলাউড়া উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র ও লাইন পরিদর্শন করেন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুলাউড়া উপজেলা দপ্তরের নিবার্হী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন এর নির্দেশনায় উপ সহকারী প্রকৌশলী মোঃ ফুল মিয়া অত্র দপ্তরের আওতাধীন এলাকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সচল রাখার জন্য সকল ফিডারে ডালপালা কাটার ব্যবস্থা করেন এবং সরেজমিন এসব কাজ তদারকি করেন।
উপ সহকারী প্রকৌশলী ফুল মিয়া জানান, যাতে নির্বাচনের দিন ও আগে পিছের দিনগুলো বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে আমরা সব সময় কাজ করে যাচ্ছি। আসন্ন নির্বাচনের সময় বিদ্যুৎ লাইন সচল রাখতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুলাউড়া দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারি সার্বক্ষনিক কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, আমরা প্রতিটি ভোট কেন্দ্র পরিদর্শন করছি, কোনদিকে কোন মিটারের সমস্যা আছে কিনা তার খোঁজ খবর নিয়ে ঘটনাস্থলে গিয়ে সমাধান করছি। ভোট কেন্দ্রে থাকা লোকজন এর সাথে কথা বলছি যাতে প্রি পেইড মিটারে টাকা রিচার্জ করা হয় এবং তাদের মোবাইল নাম্বারও নিচ্ছি। প্রতিটি ভোট কেন্দ্রের লাইনগুলি যাতে ঠিকঠাক থাকে সেই ব্যবস্থা করে যাচ্ছি। সেই সাথে যাতে কোনো সমস্যা হয় না সেটা গুরুত্বসহকারে তদারকি করা হচ্ছে।


