Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াঅবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন : আর সেই গর্তে ডুবে প্রাণ গেলো...

অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন : আর সেই গর্তে ডুবে প্রাণ গেলো মাদ্রাসা ছাত্রের

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে মনুর কোটারকোনা ব্রিজের পাশ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। সেই গর্তে ডুবে মাদ্রাসার ছাত্র নাইম হোসেন (১৫ ) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে এ ঘটনাটি ঘটে। কুলাউড়া উপজেলার কটারকোনা মাদ্রাসায় পরীক্ষা দিতে এসেছে কমলগঞ্জের মাধবপুর মাদ্রাসার ছাত্র একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের কানাই দেশি গ্রামের হুসেন মিয়ার ছেলে নাইম হোসেন।
স্থানীয়রা জানান, সরকারিভাবে লিজের জায়গা বাদ দিয়ে অন্য জায়গায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে যার কারণে গর্তের সৃষ্টি হয়। এই গর্তের কারণে প্রতিবছরই দুর্ঘটনা ঘটে থাকে। আজ সকালে মনু নদীতে গোসল করতে যান মাদ্রাসার চার বন্ধু। হঠাৎ গর্তে ডুবে যান এক বন্ধু পরে তাকে অনেক খোঁজাখুঁজি পর দুই ঘন্টা পর মৃত উদ্ধার করা হয়।
কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় এলাকাবাসী জানান, এব্যাপারে এলাকাবাসীর বারবার প্রশাসনকে জানালে প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছেন না। এই এলাকায় বালু উত্তোলনের কারণে নদীর পাড়ের রাস্তার অবস্থা খুব করুণ। এখানে একটি স্কুল এন্ড কলেজ রয়েছে। প্রতিদিনই এ রাস্তা দিয়ে শ’শ’ ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে। যেভাবে বালু উত্তোলন করে গাড়ি দিয়ে নেয়া হয় যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্খিত বড় দুর্ঘটনা।
এলাকাবাসীর বলেন, স্কুল ও কলেজগামী ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এখানে বালুর ইজারা ঘাট বন্ধ করে দেয়া জরুরী। তাই উপজেলা প্রশাসনের নিকট দাবি বালুর ইজারা ঘাট বন্ধ করে জানান এলাকাবাসী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments