Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাআগে ভোট ডাকাতি হয়েছে, এখন ভোট ইঞ্জিনিয়ারিং করছে- তারেক রহমান

আগে ভোট ডাকাতি হয়েছে, এখন ভোট ইঞ্জিনিয়ারিং করছে- তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারের প্রথম দিনে আজ বৃহস্পতিবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভায় তিনি ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে সজাগ থাকতে বলেছেন।

একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে অসততার অভিযোগ এনে বিএনপি চেয়ারম্যান বলেছেন, জরুরি কথা বলতে চাই। সজাগ থাকতে হবে। টের পাচ্ছেন কিছু?

দলটিকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, এরা মানুষকে বিভ্রান্ত করছে। আগে ভোট ডাকাতি হয়েছে, চুরি হয়েছে; এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে।

তারেক রহমান বলেন, ‘যারা নির্বাচনের আগেই অসৎ কাজ করে, তারা পরে সৎ কাজ করবে কীভাবে? সৎ মানুষের শাসন কায়েম করা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব।’

নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) ভোরে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোরে ভোটকেন্দ্রে যেতে হবে। ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে প্রস্তুতি নেবেন। ভোটকেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ পড়ে ভোট দিতে হবে।

তারেক রহমান বলেন, যারা নির্বাচনের আগেই অসৎ কাজ করে, তারা পরে সৎ কাজ করবে কীভাবে? সৎ মানুষের শাসন কায়েম করা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব।

নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) ভোরে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোরে ভোটকেন্দ্রে যেতে হবে। ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে প্রস্তুতি নেবেন। ভোটকেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ পড়ে ভোট দিতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments