Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাখালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শীতবস্ত্র বিতরণ

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শীতবস্ত্র বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী বেগম ‎খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ‎শীতার্ত মানুষের কষ্ট লাঘবে জনসাধারণের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌর শহরের কলেজ রোড এলাকায় শিশু পার্ক মাঠে দরিদ্র ও অসহায় মানুষদের হাতে দুই হাজার শীতবস্ত্র (কম্বল) তুলে দেয়া হয়েছে।
যুক্তরাজ্য বিএনপি’র সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ শরফু নিজ তহবিল থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণের আগে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে পরিচালনা করেন শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী।
শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার- ৪ আসনের ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী।
ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অসহায় দুস্থ শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তিনিও সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং ধানের শীষে ভোট দেয়ার আহবান করেন।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কালাম আহমেদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হাসান লোপ্পা, পৌর ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জাহিদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments