Wednesday, October 21, 2026
Homeরাজনীতিবাবার কবরের পাশে অশ্রুসজল তারেক রহমান

বাবার কবরের পাশে অশ্রুসজল তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :  দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বাবা ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার বিকেলে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে আসেন তিনি। বাবার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও তাঁর রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এরপর কিছুটা সময় সেখানে একান্তে কাটান। এ সময় তাঁকে চোখ মুছতে দেখা যায়।

সর্বশেষ ২০০৬ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছিলেন তারেক রহমান। ১৯ বছর পর এবার বাবার সমাধিস্থলে গেলেন তিনি।

শ্রদ্ধা নিবেদনের সময় তারেক রহমানের পাশে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও হাফিজ উদ্দিন আহমেদ।

জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে পূর্বঘোষণা অনুযায়ী সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments