Wednesday, October 21, 2026
Homeরাজনীতিখালেদা জিয়ার সিটিস্ক্যান সম্পন্ন, রিপোর্ট স্বাভাবিক

খালেদা জিয়ার সিটিস্ক্যান সম্পন্ন, রিপোর্ট স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে। রিপোর্ট স্বাভাবিক বলে তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) রাতে এ তথ্য জানানো হয়েছে।

মেডিকেল বোর্ড জানায়, বেগম জিয়া আগের চেয়ে সুস্থ আছেন। দেশেই তার চিকিৎসা নিশ্চিতের চেষ্টা চলছে। স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারও উন্নতি হচ্ছে। সিটিস্ক্যান, ইসিজিসহ কয়েকটি টেস্ট করা হয়েছে রোববার, সেগুলোর রেজাল্টও ভালো এসেছে।

মেডিকেল বোর্ড থেকে আরও জানানো হয়, বেগম জিয়া এখন কিছুটা কথা বলার চেষ্টা করছেন। দুই পুত্রবধূ, ভাই ও ভাইয়ের স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে কথা বলার চেষ্টা করেন।

এদিকে টানা ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, রয়েছেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। তার উন্নত চিকিৎসায় লন্ডন নেয়ার সবশেষ তারিখ ছিল রোববার । তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এখনই লন্ডন যাচ্ছেন না তিনি। এন্ডোস্কোপির পর পাকস্থলিতে রক্তক্ষরণ বন্ধ হয়েছে। এভারকেয়ার হাসপাতালেই দেশি-বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চলছে চিকিৎসা।

এর আগে শনিবার (৬ ডিসেম্বর) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, তার (খালেদা জিয়া) ভবিষ্যৎ শারীরিক অবস্থা কেমন হবে সেটির ওপরই মূলত তাকে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি নির্ভর করছে।

তিনি বলেন, খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। এদিকে, ওনার মেডিকেল বোর্ড বলেছেন, তাকে এখনি বিদেশে নেয়া সম্ভব নয়। বিদেশে নেয়াটা ওনার শারীরিক অবস্থার ওপর নির্ভরশীল। তবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments