Wednesday, October 21, 2026
Homeঅন্যান্যআইন আদালতট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন আইনজীবী জেড আই খান পান্না

ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন আইনজীবী জেড আই খান পান্না

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান তিনি।

গত ২৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লড়তে চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেন পান্না। পরে এ বিষয়ে শুনানিতে ট্রাইব্যুনাল-১ আবেদন মঞ্জুর করে তকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেন।

তবে গত ২৭ নভেম্বর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি শেখ হাসিনার আস্থা নেই বলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ঘোষণা দেন আইনজীবী পান্না। তিনি জানান, যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই, সে আদালতে তো আমি তাকে ডিফেন্ড করতে পারি না; উচিত না, অনৈতিক।

আজ বুধবার এই মামলার শুনানি ছিলো। আগ্রহ করে শেখ হাসিনার মামলায় যুক্ত হওয়ার পর ফেসবুকে ঘোষণা দিয়ে আদালতে না আসায় জেড আই খান পান্নার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে দ্রুত তাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেন। পরে ১০ মিনিটের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হয়ে শেখ হাসিনার পক্ষে লড়বেন না বলে নিঃশর্ত ক্ষমা চান পান্না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments