Wednesday, October 21, 2026
Homeরাজনীতিতারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন মির্জা ফখরুল

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমন পরিস্থিতি জনমনে প্রশ্ন, কবে দেশে ফিরবেন লন্ডনে অবস্থান সাবেক প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান। এ বিষয়ে এবার নতুন তথ্য দিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই তার বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। মির্জা ফখরুল আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই তিনি দেশে ফিরবেন।’

এর আগে সোমবার (১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরতে পারেন।

এদিকে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। তিনি এখনো ট্রাভেল পাস চাননি, চাওয়া মাত্রই তা ইস্যু করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments