Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলামৌলভীবাজারের নতুন পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন

মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ বিল্লাল হোসেন।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এ সময় তাঁকে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

এরপর তিনি বিদায়ী পুলিশ সুপার এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন কাছ থেকে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দাপ্তরিক কার্যক্রম শেষ করে নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন অফিসার এবং থানা ও অন্যান্য ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিত হন এবং মতবিনিময় করেন। এসময় তিনি সবাইকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান।

পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি সর্বশেষ ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments