Wednesday, October 21, 2026
Homeসর্বশেষপ্রত্যর্পণের শুরু আসাদুজ্জামান কামালকে দিয়ে হবে: প্রেস সচিব

প্রত্যর্পণের শুরু আসাদুজ্জামান কামালকে দিয়ে হবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই মাসের গণহত্যার মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। তবে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে।

শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, তিনি বিশ্বাস করেন জুলাইয়ের ঘটনাবলীতে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্ব একদিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হবেন। ভারত এরইমধ্যে হাসিনার প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করছে।

তিনি আরও লিখেছেন, তিনি ক্রমেই আরও দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছেন যে আসাদুজ্জামান খান কামাল—যিনি ‘ঢাকার কসাই’ হিসেবে পরিচিত—খুব শিগগির বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যর্পিত হবেন। হাসিনার দীর্ঘ শাসনামলে সংঘটিত অপরাধগুলোর বিষয়ে যত সময় যাচ্ছে, ততই নতুন তথ্য উন্মোচিত হচ্ছে এবং গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা বৈশ্বিক গণমাধ্যমের আরও বেশি নজরে আসবে।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, কামাল বা অন্যান্য আওয়ামী লীগ নেতারা যত অর্থই ব্যয় করুন না কেন, চিরদিন দায় এড়ানো সম্ভব হবে না। জুলাইয়ের গণহত্যার শিকারদের জন্য এবং হাসিনা আমলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে জাতি হিসেবে যদি দৃঢ় ও মনোনিবেশ থাকা যায়, তাহলে এসব ঘটনার জন্য দায়ীদের পক্ষে পরিণতি এড়িয়ে যাওয়া দিন দিন আরও কঠিন হয়ে উঠবে। তার মতে, এই প্রক্রিয়া শুরু হবে কামালকে দিয়ে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments