Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাবড়লেখাবৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াত

বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াত

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম বলেছেন, জুলাই স্বাধীনতার পর এদেশের মানুষ নতুন করে পরিবর্তনের স্লোগান তুলেছে। আর সেই স্লোগান হচ্ছে সবাই দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন একটি বাংলাদেশ চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বীন কায়েম করার মধ্য দিয়ে বৈষম্যহীন ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চায়। তাই সবাইকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে।

বুধবার সন্ধ্যায় তিনি বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। জনসভায় বিভিন্ন শ্রেণির পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা বদরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মো. ছাইদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়সল আহমেদ, উত্তর শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী, সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ ও ছাত্রশিবির মৌলভীবাজার জেলা সভাপতি ফরিদ উদ্দীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments