Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাবড়লেখাবরিশালের স্কুলছাত্রী বড়লেখা থেকে উদ্ধার

বরিশালের স্কুলছাত্রী বড়লেখা থেকে উদ্ধার

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা পৌর এলাকায় অভিযান চালিয়ে বরিশালে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব। সেই সময় একজনকে আটক করা হয়েছে। আটক জাহিদুল ইসলাম ভোলা জেলার সদর উপজেলার বাগমারা গ্রামের আব্দুল খালেকের ছেলে। শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে এই অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব জানায়, বরিশালের বাবুগঞ্জ থানাধীন বাবুগঞ্জ বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রীকে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে দীর্ঘদিন ধরে প্রস্তাব দেওয়া ও উত্যক্তের অভিযোগ ছিল। বিষয়টি জানানো হলে ভিকটিমের বাবা অভিযুক্তকে সতর্ক করেন। তবে এরপরও তাকে বিরক্ত করা অব্যাহত থাকে।

গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনে রাস্তা থেকে কয়েকজন সহযোগীসহ ছাত্রীটিকে জোরপূর্বক একটি মাহেন্দ্র গাড়িতে তোলা হয় বলে ভিকটিমের পরিবারের অভিযোগ। পরবর্তীতে ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে বরিশালের বাবুগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

র‌্যাব জানায়, মামলা হওয়ার পর সংস্থাটি ঘটনা নিয়ে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ১৪ নভেম্বর রাত ১টার দিকে র‌্যাব-৯ (শ্রীমঙ্গল) ও র‌্যাব-৮ (বরিশাল) এর একটি যৌথ দল বড়লেখায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার এবং সন্দেহভাজন জাহিদুল ইসলামকে আটক করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments