Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাকমলগঞ্জে রেললাইনে স্লিপার ফেলে নাশকতার চেষ্টা

কমলগঞ্জে রেললাইনে স্লিপার ফেলে নাশকতার চেষ্টা

কমলগঞ্জ প্রতিনিধি: সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পশ্চিম বালিগাঁও এলাকায় দুর্বৃত্তরা রেললাইনের উপর স্লিপার ফেলে নাশকতার চেষ্টা করেছে।

এই  খবর পেয়ে রেলওয়ে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেললাইনের উপর থাকা স্লিপারগুলো সরিয়ে ফেলায় বড় কোন দুর্ঘটনা ঘটেনি। বুধবার ভোরে কোনো একসময় এ ঘটনা ঘটে বলে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার পলাশ দাস জানান।

স্থানীয়রা জানান, ট্রেনের ধাক্কায় স্লিপার সরে যায়। পরে স্থানীরা সেটা রেললাইন থেকে সরে ফেলে। এ ধরনের নাশকতামূলক ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় দাবি জানান এলাকাবাসী।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার পলাশ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাটি স্থানীদের মাধ্যমে জেনেছি। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো, সেটা হয়নি। আমি বিষয়টা উর্ধ্ব তন কর্মকর্তাদের অবগত করেছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments