Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াভিডিও রেকর্ড চালু রেখে কুলাউড়ায় যুবকের আত্মহত্যা

ভিডিও রেকর্ড চালু রেখে কুলাউড়ায় যুবকের আত্মহত্যা

কুলাউড়া প্রতিনিধি:  মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মনসুর গ্রামে এক যুবকের আত্মহত্যাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ফাঁস দেয়ার আগে স্বপন নিজের মোবাইল ফোনে ভিডিও রেকর্ড চালু রেখে মৃত্যুর মুহূর্ত ধারণ করা হযেছে।

রবিবার (৯ নভেম্বর) রাতে নিজ কক্ষে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন স্বপন। নিহত যুবকের নাম স্বপন আহমেদ (২৮)। তিনি কুলাউড়ার মনসুর গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানায়, স্বপনের দুইজন স্ত্রী থাকলেও কেউই তার সঙ্গে বসবাস করতেন না। মা ছাড়া ঘরে আর কেউ ছিল না। রবিবার (৯ নভেম্বর) রাতে নিজ কক্ষে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন স্বপন। কিছুক্ষণ পর তার মা বিষয়টি টের পেয়ে প্রতিবেশীদের ডাকেন।

পরে খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সোমবার সকালে লাশটি  ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠায় পুলিশ।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, আমরা ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করেছি। আত্মহত্যার আগে তিনি নিজের ফোনে ভিডিও রেকর্ড চালু রেখেছিলেন। আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments