Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাআগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে- তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে- তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

ডেক্স রিপোর্ট :  জুলাই গণঅভ্যুত্থানে হওযা মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে হবে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। এতে জুলাই শহিদদের পরিবারের ব্যথা কিছুটা হলেও লাঘব হবে বলেও মনে করেন তিনি।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জুলাই শহিদ’ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম, বিচারের কাজ শুরু করবো, সেটা শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে খুনি-ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার হবে, আমরা একটা রায় পাবো। এতে জুলাই শহিদদের পরিবারের ব্যথা কিছুটা হলেও লাঘব হবে।

তথ্য উপদেষ্টা বলেন, ‘আরও অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে। ট্রাইব্যুনাল চলমান রয়েছে। যারা ছাত্র জনতাকে হত্যার সঙ্গে ও গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবারই বিচার হবে। পরবর্তী সরকারে যারা আসবেন তারা এ বিচার কাজ এগিয়ে নেবেন।’

তিনি বলেন, ‘সংস্কার কাজে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছে। এটা বাংলাদেশের জন্য বড় একটি প্রাপ্তি। সবাই মিলে সর্বসম্মত হয়েছেন। এর ভেতর দিয়ে বাংলাদেশ একটা নতুন পর্বে রওয়ানা দিলো।’

মাহফুজ আলম বলেন, ‘জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে, তারা যদি এই কাজগুলো করতে পারে তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম সেরকম একটা বাংলাদেশ হবে।’

তিনি বলেন, ‘যেখানে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে। বিচারে আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে। গুম খুন আর ফেরত আসবে না।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments