Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাচলমান সংকটের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার দায়ী-বিএনপি মহাসচিব

চলমান সংকটের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার দায়ী-বিএনপি মহাসচিব

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: দেশে চলমান সংকটের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (রব) আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, “আজ যে সংকট তৈরি হয়েছে, তা সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং তাদের তৈরি করা সংস্কার কমিশন। দীর্ঘ এক বছরের আলোচনার সময় কয়েকটি বিষয়ে একমত হতে পারিনি, তবে আমাদের মতভেদ থাকলেও প্রকৃত সনদে আমরা স্বাক্ষর করেছি।”

তিনি বলেন, “বিএনপি সংস্কারের দল। আমাদের জন্মই হয়েছে সংস্কারের মধ্য দিয়ে। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ১৯৭৯ সালে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তখন সব পত্রিকা বন্ধ ছিল, তিনি সেগুলো খুলে দিয়েছিলেন এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছিলেন।”

বিএনপি মহাসচিব সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ের প্রসঙ্গ তুলে বলেন, “প্রেসিডেন্সিয়াল থেকে পার্লামেন্টারি ব্যবস্থায় ফেরার সময় বিএনপি প্রথমে তা মানেনি, তবে পরবর্তীতে নির্বাচন করে কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই ব্যবস্থার অধীনে চারটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হয়েছে।”

তিনি আরও স্পষ্ট করেন, “বিএনপি সংস্কার চায় না, এমন কথাবার্তা শোনা যায়, তা ভুল এবং জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা। আমরা সংস্কারের জন্য ১০ দফা, ২৭ দফা, ৩১ দফা প্রস্তাব দিয়েছি এবং প্রতিটি সভায় অংশগ্রহণ করেছি। আমাদের কোনো বিভ্রান্তি সৃষ্টি করা হয়নি, বিভ্রান্তি যদি আসে, তা ঐকমত্য কমিশনের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে এসেছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments