Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জআন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছয়দুল ঢাকা থেকে গ্রেফতার

আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছয়দুল ঢাকা থেকে গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের ডাকাতি মামলায় একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা। র‌্যাব বলছে সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) র‌্যাব-৯ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ (সিপিসি-২, মৌলভীবাজার) ও র‌্যাব-১০ (সিপিসি-১, ঢাকা)-এর একটি যৌথ আভিযানিক দল রাজধানীর ডেমরা থানাধীন মাতুয়াইল বাদশা মিয়া রোড এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও কমলগঞ্জ থানার ডাকাতি মামলার পলাতক আসামি ছয়দুল ইসলাম (২৬)-কে গ্রেফতার করা হয়। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার দক্ষিণ কানাইদেশী গ্রামের আইয়ুব আলীর পুত্র।

মামলার বিবরণে জানা যায়, গত ৩১ মে রাত ৯টার দিকে শ্রীমঙ্গল থেকে কুলাউড়ার নছিরগঞ্জে নিজ বাড়িতে ফেরার পথে পল্লী বিদ্যুৎ কর্মী অমর জিৎ চন্দ্র পাল (৪২) ও তার স্ত্রী সিএনজিতে ডাকাতদের হামলার শিকার হন। লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় গাছ কেটে রাস্তা অবরোধ করে ১০–১৫ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যাত্রী ও চালকদের ওপর হামলা চালায় এবং স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগী অমর জিৎ চন্দ্র পাল বাদী হয়ে কমলগঞ্জ থানায় ডাকাতি মামলা দায়ের করেন (মামলা নং ০১/৭১, তারিখ: ০১/০৬/২০২৫)।

র‌্যাব জানায়, মামলার তদন্তের ধারাবাহিকতায় ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আসামিকে চিহ্নিত করা হয় এবং পরবর্তীতে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর অভিযান অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments