Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়ামৌলভীবাজারে চার দফা দাবিতে সর্বদলীয় ইসলামি সংগ্রাম পরিষদের মানববন্ধন

মৌলভীবাজারে চার দফা দাবিতে সর্বদলীয় ইসলামি সংগ্রাম পরিষদের মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে চার দফা দাবিতে সর্বদলীয় ইসলামি সংগ্রাম পরিষদ বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকাল ১১টার সময় মৌলভীবাজার চৌমুহনী চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সর্বদলীয় ইসলামি সংগ্রাম পরিষদের আহবায়ক : মাও: আহমেদ বিলাল,সদস্য সচিব : মাও: আলাউর রহমান টিপু, মাও: মকবুল হোসেন খান উপদেষ্টা,বিশিষ্ট ব্যক্তিত্ব, খালেদ হোসেন,  আলহাজ সিরাজুল ইসলাম সিদ্দিকী। এছাড়াও মানববন্ধনে বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে মাও: আহমেদ বিলাল  বলেন, মিরপুর মৌলভীবাজার ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট মহাসড়ককে চার লেন উন্নীতকরণের দাবি জানান, ফলে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে।
বক্তারা আরো বললেন ঢাকা – মৌলভীবাজার মহাসড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্নকরতে হবে।  ঢাকা-মৌলভীবাজার রুটের মহাসড়কের সংস্কার কাজ দ্রুত শেষ করলে যাত্রীদের দুর্ভোগ কমাবে।
শমশেরনগর বিমানবন্দর দ্রুত চালু: বক্তারা শমশেরনগর বিমানবন্দরটি দ্রুত পুনরায় চালুর দাবি জানিয়েছেন, যা মৌলভীবাজার এবং এর আশেপাশের এলাকার বিমানযাত্রীদের সুবিধা বাড়াবে।
মৌলভীবাজারবাসীর জন্য রেল ও বিমানের টিকিট বৈষম্য দূরীকরণ: মৌলভীবাজারের বাসিন্দাদের জন্য রেল এবং বিমানের টিকিটের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করার দাবি জানানো হয়েছে, যাতে তারা ন্যায্য মূল্যে টিকিট পেতে পারেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments