Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লংমার্চ আটকে দিয়েছে পুলিশ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লংমার্চ আটকে দিয়েছে পুলিশ

ঢাকা অফিস : এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় ঢাকার হাইকোর্ট মোড়ে পৌঁছলে পুলিশ শিক্ষক–কর্মচারীদের বাধা দেয়। বিকেল চারটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা।

বিকেল চারটায় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজী ঘোষণা দেন, তারা প্রশাসনকে বিকেল চারটা পর্যন্ত প্রজ্ঞাপন জারির জন্য সময় বেঁধে দিয়েছিলেন। কিন্তু প্রজ্ঞাপন জারি না হওয়ায় এখন তারা সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছেন।

এ শিক্ষক নেতার ঘোষণার পরপর অবস্থানরত শিক্ষক–কর্মচারীরা শহীদ মিনার থেকে দোয়েল চত্বর হয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করেন। তবে তাঁদের মিছিলি হাইকোর্ট মোড়ে আসলে পুলিশ তাদের বাধা দেয়।হাইকোর্ট মোড়ে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। হাইকোর্ট মোড় ও শিক্ষা ভবনের সামনে পুলিশ দুই স্তরের ব্যারিকেড স্থাপন করেছে। শিক্ষা ভবনের সামনে পুলিশের দুটি জলকামান ও দুটি সাঁজোয়াযান মোতায়েন রয়েছে। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments